দেশের ব্যান্ড মিউজিকে সেরা তারকা জেমস। তার পরিবেশনা মানেই দর্শক-শ্রোতা মহলে উন্মাদনা, উচ্ছ্বাসের জোয়ার। তাই ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলা গানের এই রকস্টার বাগেরহাট মাতাবেন। এই দিন শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বিকাল চারটায় গাইবেন তিনি। বাগেরহাটে জেমসের এটাই প্রথম কনসার্ট।
শুধু জেমস নয়, এই কনসার্টে আরও মঞ্চ মাতাবেন চিরকুটের শারমিন সুলতানা সুমি, কুষ্টিয়ার লালন অ্যাকাডেমির সদস্যরা। এতে দেখা যাবে চিত্রনায়ক নিরব হোসাইন ও চিত্রনায়িকা পূর্ণিমা, বিদ্যা সিনহা মিম। এ প্রসঙ্গে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন জানান,
কনসার্ট আয়োজনের জন্য আমরা সব ধরণের প্রস্তুুতি সম্পন্ন করেছি। আজ লক্ষাধিক লোকের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। কনসার্টে আসা শিল্পি, কলা-কুশলী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি আমাদের দলীয় স্বেচ্ছাসেবকরা থাকবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.