'মুখে বড় বড় কথা বলার থেকে, আন্তর্জাতিক আন্তর্জাতিক মানের বুলি না আওড়িয়ে একবারে করে দেখালাম আন্তর্জাতিকের মানেটা আসলে কি।
সেটা সংজ্ঞাসহ উদাহরণসহ। আমাদের দর্শক দেখুক আমাদের পরিসরে আমরা কতটা করতে পেরেছি, আমাদের কি আছে, আর কি নেই।' বৃহস্পতিবার 'মিশন এক্সটিম' ছবির প্রিমিয়ার শো'এর আগে গণমাধ্যকর্মীদের কাছে নিজের ছবি নিয়ে আত্মবিশ্বাস এভাবেই প্রকাশ করছিলেন 'ঢাকা অ্যাটাক' খ্যাত নায়ক আরিফিন শুভ।
শুভ মনে করেন মিথ্যা কথা আর ফাঁকা আওয়াজ দিয়ে দর্শকদের হলে আনার দিন শেষ। এখন যা করার করে দেখিয়েই দর্শকদের হলে টানতে হবে। নায়কের ভাষ্য, '১৫ বছর আগের আর আজকের পরিস্থিতি একেবারে আলাদা।
এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে সবার জানাশোনা। তাই মুখে বড় বড় কথা বলে আর ফাঁকা আওয়াজ দিয়ে দর্শকদের হলে আনার দিন চলে গেছে। এখন কিছু করে দেখিয়ে তাদের হল টানতে হবে। আমি মিশন এক্সট্রিমে কিছু করে দেখানোর চেষ্টাটাই করেছি।'
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.