দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। মুক্তিযুদ্ধভিত্তিক একটি অনুদানের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় এই চিত্রনায়ক। মহান মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমাটির নাম ‘ক্ষমা নেই’।
সিনেমাটি পরিচালনায় করছেন জেড এইচ মিন্টুর। চলতি মাসেই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে জানান নির্মাতা। এ বিষয়ে ফেরদৌস বলেন, সিনেমাটির গল্প আমাকে স্পর্শ করেছে। আমার মনে হয় গল্পটি যে কারো ভালো লাগবে।
সব ঠিক থাকলে শিগগিরই এর শুটিং শুরু হবে। ২০২০-২১ অর্থ বছরে মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ৬০ লাখ টাকা অনুদান পেয়েছে সিনেমাটি। পরিচালকের দায়িত্বের পাশাপাশি সিনেমাটির প্রযোজকও জেড এইচ মিন্টু।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.