চলতি বছরের ভালোবাসা দিবসে ইউটিউবে মুক্তি পেয়েছিলো বিশেষ নাটক ‘কমলা রঙের রোদ’। ডা. জাহান সুলতানার গল্প ও জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের নির্মাণে এতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তাহসান খান ও তাসনিয়া ফারিণ। এবার নির্মিত হয়েছে নাটকটির সিক্যুয়েল। এবার নাম রাখা হয়েছে ‘কমলা রঙের রোদ ২’।
দুইদিন আগেই নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানান নাটকটির নির্মাতা। শিহাব শাহীন বলেন, ‘কমলা রঙের রোদ’ নাটকটি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছেন।
একটা কাজ যখন দর্শকরা বেশি পছন্দ করেন তখনই সেটির সিক্যুয়েল দেখতে চান। সেই জায়গা থেকেই আমাদের এই প্রয়াস। এই কাজটাও সবার ভালো লাগবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.