একসময়ের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা আমব্রিনা সার্জিন আমব্রিন। এই লাক্স তারকা বিয়ের পর কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন। নাটক, বিজ্ঞাপন আর উপস্থাপনায় সবার নজর কাড়লেও ২০১৮ সালে কন্যাসন্তানের মা হওয়ার পরই তার জীবনে আসে পরিবর্তন। শোবিজ থেকে দূরে সরে যান তিনি। আমব্রিনের মেয়ের নাম আমায়া।
অসুস্থ মেয়ে সুস্থ হওয়ার পর প্রতিজ্ঞামতো তিনি শোবিজ ছেড়ে দেন। বর্তমানে ধর্মকর্মে মন দিয়েছেন। প্রায়ই ধার্মিক চিন্তাভাবনা ও দর্শন নিয়ে হাজির হন তিনি সামাজিকমাধ্যমে। আমব্রিন বৃহস্পতিবার (১১ নভেম্বর) সামাজিকমাধ্যম ফেসবুকে মানুষের রিজিক নিয়ে স্ট্যাটস দিয়েছেন,
যা তার ভক্ত-অনুরাগীদের বেশ মনে ধরেছে। তিনি লিখেছেন, আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত,
কবে কোথায় মারা যাব সেটাও লিখিত। আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটাও লিখিত। একটি দানাও কম না, আবার একটি দানা বেশিও না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.