
চাঙ্কি পাণ্ডে কন্যা অনন্যা পাণ্ডে বলিউড অভিষেক হয় ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে। এরপর পেরিয়ে যাওয়া চার বছরে নিজের ক্যারিয়ার খুব একটা এগোয়নি বলে মনে করেন এই অভিনেত্রী।
এ নিয়ে তার আক্ষেপেরও শেষ নেই। সম্প্রতি অনন্যা বলেন, খুব ধীরে ধীরে এগোচ্ছে আমার ক্যারিয়ার। মহামারী হয়তো এ জন্য দায়ী। করোনার দুই বছরে আমি কোনো কাজ পাইনি। এবার হয়তো ভাল সময় আসছে আমার।
অনন্যার চার বছরের ক্যারিয়ারে তার অভিনীত মোট ৭টি ছবি মুক্তি পেয়েছে, ২টি আছে মুক্তির অপেক্ষায়। ২০২২ সালে তার অভিনীত দুটি ছবি মুক্তি পেয়েছে। এগুলো হলো, ‘গেহরাইয়াঁ’ ও ‘লাইগার’। চলতি বছর মুক্তি পাবে ‘খো গায়া হাম কাহা’ ও ‘ড্রিম গার্ল’।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.