আত্মহত্যার হুমকি দিয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী নাসরিন। কারণ, কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নোংরা তথ্য ছড়াচ্ছে। এ ব্যাপারে নাসরিনের স্বামী মোস্তাফিজুর রহমান রিয়েল গত ১০ ফেব্রুয়ারি রামপুরা থানায় জিডি করেছেন। জিডি নম্বর ৫৩৯।
নাসরিন বলেন, ‘অনেক কষ্ট আর সংগ্রাম করে আমি আজ এই অবস্থান তৈরি করেছি। চলচ্চিত্র জগতের যারাই আমাকে চেনেন তারা সবাই জানেন আমি কেমন মানুষ। আমার চরিত্রের বদনাম কেউ দিতে পারবে না। কারো উপকার ছাড়া কখনই কারো ক্ষতি করার চেষ্টা করিনি। আমাকে তারা জানেন না বলেই আমাকে নিয়ে এমন নোংরামি করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব মিথ্যা বানোয়াট তথ্য ছড়িয়ে আমাকে সামাজিক, মানসিক, পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। দেশে আইন আছে, আমি আইনের দ্বারস্থ হয়েছি। নিশ্চয় তারা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। না হলে আমার আত্মহত্যা করা ছাড়া আর উপায় থাকবে না।’
নাসরিনের দাবি, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বা ব্যক্তিগত কোন আক্রোশ থেকে আমাকে নিয়ে কে বা কাহারা নিম্নমানের পত্রিকা, ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে মিথ্যা, নোংরা, কুরুচিপূর্ণ তথ্য প্রচার করে মানসিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এ ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.