ভারতের বিতর্কিত অভিনেত্রী উর্ফি জাভেদ বলেছেন, আমি কোনোদিন মুসলিম ছেলে বিয়ে করব না। আমি ইসলামে বিশ্বাস করি না। আমি কোনও ধর্মই অনুসরণ করি না। কে আমার প্রেমে পড়ল আর কে পড়ল না, তা আমি পাত্তা দিই না। যাকে আমার ইচ্ছে হবে তাঁকেই আমি বিয়ে করব। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী উর্ফি এসব কথা বলেন।
সাক্ষাৎকারে তিনি মুসলিমদের ওপর ক্ষোভ উগড়ে দেন। বলিউডে এখন বিয়ের মওসুম। একের পর এক তারকা বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন এরই মাঝে নিজের বিয়ের পরিকল্পনা জানান উর্ফি। কী ধরনের ছেলে তিনি পছন্দ করেন উর্ফি? তিনি বলেন,'আমি একজন মুসলিম নারী। তবে আমি ইসলামে বিশ্বাস করি না। বেশিরভাগ বিদ্বেষমূলক মন্তব্য আমি পাই মুসলিম ছেলেদের থেকে। সেই সব মুসলিম ছেলেরা আমাকে ঘৃণা করে। তারা বলে থাকে যে আমি মুসলিমদের ইমেজ নষ্ট করছি।
তারা আমায় ঘৃণা করেন কারণ মুসলিম ছেলেরা তাদের বাড়ির মেয়েদের নিয়ন্ত্রণ করে। এমনকি তারা গোটা সম্প্রদায়ের মেয়েদেরই কন্ট্রোলে রাখতে চায়। এই কারণেই আমার ইসলামের ওপর আমার আস্থা নেই। আমাকে তারা বারংবার ট্রোল করে কারণ তাদের ধর্মের রীতিনীতি, গোঁড়ামি আমি মানি না, আমি ওদের কথা মতো আচরণ করি না।'
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.