প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১০:০১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২১, ৩:১৪ পি.এম
আমি দুঃখিত নই: নুসরাত

কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানকে নিয়ে আলোচনা, সমালোচনা ট্রোল যেনো থামছেই না। আপাতত স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে কাশ্মীরে যাওয়ার জন্যও কম কটাক্ষ করা হয়নি নুসরাতকে। নিজের সোশ্যাল মিডিয়ায় এবার সেসবেরই জবাব দিলেন টালিউড সুন্দরী নুসরাত।
অভিনেত্রী-সাংসদ নুসরাত সোশ্যাল মিডিয়ায় ‘আই অ্যাম নট সরি…’ শিরোনামে একটি মোটিভেশনাল ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে সমাজের সেই সমস্ত মানুষের দিকে আঙুল তোলা হয়েছে, যারা ভালোবাসা, হাতে হাত রাখা, কারও ওপর ভরসা করার মাহাত্ম্য ভুলতে বসেছেন।
স্পষ্টই বোঝা যায়, যশের সঙ্গে সম্পর্ক নিয়ে তার প্রতি আঙুল তোলা মানুষগুলোকে যেন জবাব দিলেন তিনি।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.