
মুক্তি প্রথম দিনেই হইচই ফেলে দিয়েছে ছবিটি। তাই চড়া মূল্যে বিক্রি হচ্ছে ছবিটির টিকেট। দিল্লিতে বেশ কিছু জায়গায় এই ছবির টিকিট বিক্রি হচ্ছে প্রায় ২১০০ রুপিতে। তাতেও নাকি টিকেট পাচ্ছেনা না অনেকেই। এক পোর্টালের বরাতে বলিউড হাঙ্গামার খবর, চাহিদা থাকায় কোথাও কোথাও ২১০০ রুপিতেও (বাংলাদেশি মুদ্রায় ২৩০০ টাকার বেশি) বিক্রি হচ্ছে ‘আরআরআর’ সিনেমার টিকিট।
তেলেগুর সিনেমা হলে এই সিনেমার থ্রিডি সংস্করণের জন্য টিকিটের দাম ১৩২০ রুপি রাখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, উদ্বোধনী দিনের আয়ে রেকর্ড ভাঙতে যাচ্ছে ‘আরআরআর’। টিকেটের এমন অস্বাভাবিক দামের জন্য এই ছবির বিশাল বাজেটকে অনায়াসেই দায়ী করা যায় বলে মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা!
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.