বলিউডের জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাট। দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন তারা। এখন তাদের সাতপাকে বাঁধা পড়ার অপেক্ষায় আছে ভক্ত-শুভানুধ্যায়ীরা। সম্প্রতি প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুলেছেন আলিয়া ভাট। ভারতের একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, প্রথমবার রণবীরকে পর্দায় দেখেই প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি।
২০১৭ সাল থেকে সম্পর্কে রয়েছেন দু'জন। তবে ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ দেখেই সবে কৈশোরে পা দেয়া আলিয়া ঠিক করে ফেলেছিলেন তিনি রণবীরকেই বিয়ে করবেন। সম্প্রতি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাকে সবাই একটিই প্রশ্ন জিজ্ঞাসা করে থাকেন, তুমি কবে বিয়ে করছো? কবে রণবীরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছো? প্রথমত, এটি নিয়ে কোনো ব্যক্তির মাথাব্যথা হওয়া উচিত নয়।
দ্বিতীয়ত, যদি সত্যি আমাকে আপনি জিজ্ঞাসা করেন তা হলে বলবো, আমি নিজের সম্পর্ক নিয়ে খুব শান্তিতে আছি। তাই এ বিষয়টি দয়া করে ছেড়ে দিন, যখন হওয়ার, তখন তো সেটি ঘটবেই। সেটি ঘটবে আমার আর রণবীরের ইচ্ছা অনুসারে। সেটির নিজস্ব সময় রয়েছে'।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.