ভারতের কর্নাটকের হিজাব বিতর্ক নিয়ে এবার কথা বলেছেন ‘দঙ্গল’ অভিনেত্রী জায়রা ওয়াসিম। শনিবার ইনস্টাগ্রামে কর্নাটকের স্কুল ও কলেজগুলোতে হিজাবের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে একটি দীর্ঘ নোট শেয়ার করেছেন তিনি।
ইসলামে হিজাবে নিজের পছন্দ নয়; বরং বাধ্যবাধকতা করা হয়েছে বলে মন্তব্য করেন জায়রা।
বলিউড ছেড়ে দেওয়া এ ভারতীয় অভিনেত্রী লেখেন, ‘হিজাব বেছে নেওয়ার উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ধারণাটি না জানার ফলে করা মন্তব্য। সুবিধার জন্য বা অজ্ঞতার কারণে এ ধারণার তৈরি হয়। আসলে ইসলামে হিজাব কোনো পছন্দ নয়; বরং একটি ফরজ (বাধ্যবাধকতা)। একইভাবে একজন নারী যিনি হিজাব পরেন, তিনি আল্লাহকে ভালোবেসে একটি ফরজ পূরণ করছেন এবং নিজেকে স্রষ্টার কাছে সমর্পণ করেছেন। কিন্তু শুধু একটি ধর্মীয় অঙ্গীকারের জন্য নারীদের থামানো হচ্ছে এবং হয়রানি করা হচ্ছে।’
মুসলিম নারীদের শিক্ষা এবং হিজাবের মধ্যে একটি বেছে নেওয়া অন্যায্য উল্লেখ করে তিনি বলেন, ‘মুসলিম নারীদের বিরুদ্ধে এ পক্ষপাত চাপিয়ে দেওয়া এবং এমন ব্যবস্থা স্থাপন করা যেখানে তাদের শিক্ষা এবং হিজাবের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বা যে কোনো একটি ত্যাগ করতে হবে তা সম্পূর্ণ অন্যায়।’
‘ক্ষমতায়নের নামে’ এ প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে বলে মনে করেন এ বলিউড অভিনেত্রী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.