প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ৬:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২১, ৪:১৮ পি.এম
‘ই-কমার্স প্লাটফর্ম এ চাকরি পেলেন শবনম ফারিয়া’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে তার অভিষেক হয়েছে বড়পর্দাতেও। যদিও সেই সংখ্যা একটি। কিন্তু প্রথম সিনেমাতেই বাজিমাত করেছিলেন এই অভিনেত্রী। প্রশংসিতও হয়েছিলেন বেশ।
এবার ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন তিনি। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মিডিয়া এবং কমিউনিকেশন প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন ফারিয়া।
এ বিষয়ে গণমাধ্যমকে নায়িকা জানান, গেলো ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
তিনি বলেন, ‘চাকরি এবং অভিনয় দুটোই একসঙ্গে চালিয়ে যাবেন। নতুন চাকরিতে হোম অফিস ৩ দিন করে। অফিসে যেতে হবে ৩ দিন। আশা করছি নতুন এই দায়িত্ব উপভোগ্য হবে।’
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.