ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ী আর নেই। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বাপ্পির মৃত্যুতে ভেঙে পড়েছেন ঊষা উথুপ। এই জুটি একের পর এক হিট গান দর্শকদের উপহার দিয়েছেন।
বাপ্পি লাহিড়ীর গান ছাড়া ঊষা উথুপের স্টেজ শো চিন্তায় করা যায় না। বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোক প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না বলে দেশটির সংবাদ মাধ্যমকে তিনি বলেন। ঊষা উথুপ বলেন, ‘ কীভাবে ঘটে গেল, ভাবতে পারছি না। ঈশ্বর একটু দয়া করুন।
আমি বিধ্বস্ত, শোকাহত। বাপ্পি দা সবসময় বলতেন আমাদের জুটি অটুট। বলেছিলেন আরও কিছু ভালো গান তৈরি করছেন, শুধু তিনিই গাইতে পারবেন।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.