করোনা ভাইরাসের কারণে একের পর এক সিনেমার মুক্তি পিছিয়েছে আর দর্শকদের অপেক্ষার দিন বেড়েছে। ২০২০ সালে মুক্তির তালিকায় থাকা অনেক সিনেমা মুক্তি পাচ্ছে ২০২১ সালে।
সেই ধারাবাহিকতায় এবার একই দিনে হলিউডের দু’টি আলোচিত ছবি মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। রেসিডেন্ট এভিল সিরিজের নতুন ছবি ‘রেসিডেন্ট এভিল: ওয়েলকাম টু রেক্কুন সিটি’ এবং ডিজনির অ্যানিমেশন ছবি ‘এনচান্টো’-এই ছবিগুলো একসঙ্গে মুক্তি পাবে ২৬ নভেম্বর।
দু’টি ছবিই যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ২৪ নভেম্বর। গেম সিরিজ নিয়ে নির্মিত মুভি সিরিজের মধ্যে সবচেয়ে ব্যবসাসফল সিরিজ ‘রেসিডেন্ট এভিল’।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.