একদম অভিনব কায়দায় বিয়ে করলেন বলিউড অভিনেতা, প্রযোজক ও পরিচালক ফারহান আখতার এবং তার দীর্ঘদিনের প্রেমিকা শিবানী দন্ডেকর। কোনো ধর্মীয় রীতিতে নয়, অদ্ভুত এক রীতিতে বিয়ে করলেন এই জুটি। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে খুব কম সংখ্যক অতিথির উপস্থিতিতে একে অপরের দিকে তাকিয়ে শপথ বাক্য উচ্চারণ করে বিয়ে সারেন ফারহান-শিবানী।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিল তাদের ঘনিষ্ঠ বন্ধুরা। ইসলামি বা মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করলেন না শিবানী-ফারহান। কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ করে নতুন জীবনের পথে পা বাড়ালেন দু’জনে। আর বিয়ের এই শপথগুলো নিজেরাই লিখেছেন তাঁরা! বিয়েতে শিবানি সাজলেনও অভিনব স্টাইলে।
মাথায় লাল ওড়না, সঙ্গে লাল রঙা মারমেড গাউন। কালো রঙা টাক্সিডোতে ধরা দিলেন ফারহান। এর আগে, বোম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ফারহান আখতারের বাবা ও গীতিকার জাভেদ আখতার ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.