তরুণ প্রজন্মের মেধাবী অভিনেতা মুশফিক আর ফারহান ও অভিনেত্রী সামিরা খান মাহি অভিনীত ‘৫০ লাখ’ নাটকটি ইউটিউবে একদিনে মিলিয়ন ভিউ পার করেছে। নতুন বছরে ভিউয়ের দিক থেকে এগিয়ে থাকা এটাই প্রথম নাটক।
এরইমধ্যে নাটকটি ১৩ লাখ ভিউ অতিক্রম করেছে ইউটিউবে। নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ।মুশফিক আর ফারহান বলেন, নাটকটির যখন কাজ করি তখনই একটা প্রত্যাশা তৈরি হয়েছিল।
এর গল্প ও নির্মাণশৈলী চমৎকার হয়েছে। আমরাও চেষ্টা করেছি নিজেরে সেরাটা দিতে। এরইমধ্যে সবাই খুব পছন্দ করছে নাটকটি। নাটকটি নিয়ে মাহি বলেন, খুব আলাদা গল্পের একটি নাটক। এরইমধ্যে অনেক ভালো সাড়া মিলছে। আশা করছি নাটকটি সময়ের সঙ্গে আরো ভালো অবস্থানে যাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.