ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় তারকা অভিনেতা ধানুশ ও আল্লু অর্জুন। তারা দু'জনেই বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। এবার এই দুইজনকে দেখা যাবে একই সিনেমায়। টলিউড ডটনেট এক প্রতিবেদন জানিয়েছে, পরিচালক কোরাতলা শিবা তারকাবহুল একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন।
সামাজিক সচেতনতামূলক গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি। এতে একসঙ্গে অভিনয় করবেন আল্লু অর্জুন ও ধানুশ। এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতারা।
তবে খুব শিগগির এ বিষয়ে ঘোষণা আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখনো সিনেমাটির নামও ঠিক করা হয়নি। তাছাড়া কেন্দ্রীয় নারী চরিত্রে কে কে অভিনয় করবেন সেই বিষয়েও কিছু জানা যায়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.