২০০৮ সালে ‘ডোন্ট ফরগেট’ অ্যালবাম দিয়ে গানের দুনিয়ায় পা রাখেন ডেমি লোভাটো। এরপর গেল এক যুগে মুক্তি পেয়েছে তাঁর আরো ছয় অ্যালবাম। সব অ্যালবামেই পপ ঘরানার গান গাইতেন তিনি। গানের ক্যারিয়ারে দীর্ঘ সময় পার করার পর এবার লোভাটো ঠিক করেছেন আর পপ নয়, গাইবেন রক ঘরানার
ইনস্টাগ্রামে এক ছবি দিয়ে তিনি লিখেছেন ‘আমার পপ গানের শেষকৃত্য। ’
মাদকাসক্তির জন্য বারবার থমকে গেছে লোভাটোর ক্যারিয়ার
দ্রুতই নতুন গান নিয়ে হাজির হওয়ার ইঙ্গিতও দিয়েছেন ‘হার্ট অ্যাটাক’ গায়িকা। নতুন গানের টিজার শুনেই ভক্তরা নিশ্চিত হয়েছেন রক গান নিয়েই হবেন হবে লোভাটো। এ প্রসঙ্গে গায়িকা অবশ্য পরিস্কার করে কিছু বলেননি, ‘যখন খুশি, যেমন খুশি গান শুনতে পারবেন। নিয়ম ভাঙতে হবে। ’
তাঁর প্রজন্মের অন্যতম সেরা গায়িকা মনে করা হতো ডেমি লোভাটোকে
ডেমি লোভাটোকে তাঁর প্রজন্মের অন্যতম সেরা গায়িকা মনে করা হতো। ভীষণ করে তাঁর ব্যতিক্রমী কণ্ঠ দ্রুতই মন জয় করে শ্রোতাদের। কিন্তু মাদকাসক্তি বারবার তাঁর ক্যায়িারে বিঘœ ঘটিয়েছে। ২০১৮ সালে অতিরিক্ত পানাহারে মরতে বসেছিলেন। তখন টানা কয়েক মাস পুনর্বাসন কেন্দ্রে কাটাতে হয়। এরপর নতুন শুরুর কথা বললেও গেল ফের নেশা করতে শুরু করেন। এরপর ফের ভর্তি করা হয় মাদক নিরাময় কেন্দ্রে, সেখান থেকে কিছুদিন আগেই বাড়ি ফেরেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.