বিনোদন প্রতিবেদক: প্রথম বারের মতো এন আই বুলবুলের কথায় একটি গানে কন্ঠ দিলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। গানের শিরোনাম ‘গুনাহগার’। এটির সুর ও সংগীত করেছেন রোহান রাজ। খুব শিগগির প্রযোজনা প্রতিষ্ঠান ই-মিউজিক থেকে গানটির মিউজিক ভিডিও প্রকাশ হবে। চমৎকার মেলোডিয়াস কথা ও সুরে গানটি সাজানো হয়েছে বলে জানান শিল্পী আসিফ আকবর।
তিনি আরও বলেন, ‘গুনাহগার’ দারুণ কথামালা দিয়ে সাজানো একটি গান। দীর্ঘদিন পর একটু ভিন্ন ঘরানার গান গাইলাম। এ গানের গীতিকার ও সুরকার দু’জনই তরুণ। তাদের সঙ্গে প্রথম কাজ করেছি। এ গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’ গীতিকার এন আই বুলবুল বলেন, আসিফ ভাইয়ের জন্য গান করতে পারা সত্যি অনেক আনন্দের। প্রথমবারের মতো তিনি আমার কথায় কন্ঠ দিয়েছেন। আমি চেষ্টা করেছি ভালো কিছু কথায় গানটি সাজাতে। সুরকার কথার সঙ্গে সমন্বয় করে দারুন সুর করেছেন। প্রসঙ্গত, চলতি সময়ের গীতিকার এন আই বুলবুল। তার কথায় কন্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী মনির খান, আতিক হাসান, ওপার বাংলার রুপঙ্কর বাগচি, কনা, সালমা, রিংকু, এফ এ সুমন, কাজী শুভ, কিশোর পলাশ, মোঃ মিলন, ক্লোজআপ রাশেদ ও ঐশীসহ অনেকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.