ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সামান্থা রুথ প্রভু। ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজে নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। এবার উভকামী চরিত্রে দেখা যাবে তাকে।
একটি আন্তর্জাতিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সামান্থা। এতে ২৭ বছর বয়সী একজন তামিল উভকামী চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমায় দেখা যাবে, তিনি একটি গোয়েন্দা এজেন্সি পরিচালনা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। ‘অ্যাগ্রিমেন্টস অব লাভ’ নামের এই সিনেমা পরিচালনা করবেন জন ফিলিপ। এর আগে ‘ডাউনটন অ্যাবে’ ড্রামা সিরিজ পরিচালনা করেছেন তিনি।
এটি প্রযোজনা করছে গুরু ফিল্মস। সামান্থার ‘ও বেবি’ সিনেমাটিও এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত। খুব শিগগিরই এ বিষয়ে নির্মাতারা আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.