মহামারি করোনাভাইরাস আবারও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে ভারতে। দেশটিতে প্রতিদিনই লক্ষাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে তারকার সংখ্যাও উল্লেখযোগ্য।
ইতোমধ্যে বেশ কয়েকজন তারকার শরীরে ধরা পড়েছে করোনা। এবার ভাইরাসটিতে আক্রান্ত হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা সত্যরাজ। যিনি ‘বাহুবলী’ সিনেমায় ‘কাটাপ্পা’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর থেকে তার আসল নামের চেয়ে কাটাপ্পা নামেই বেশি চেনে দর্শক। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সত্যরাজের শরীরে করোনার গুরুতর উপসর্গ রয়েছে। এজন্য দ্রুত চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে এখনো তার শারীরিক অবস্থা জানিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। সত্যরাজের আগে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। এই তালিকায় মহেশ বাবু, মঞ্চু মনোজ, মঞ্চু লক্ষ্মীর মতো অভিনয়শিল্পীরা রয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.