তানভিরুল আলম তোহাঃ দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ৪ জানুয়ারি।
বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ঠা জানুয়ারি রাজশাহী মাতাতে আসছেন দেশের জনপ্রিয় ব্যান্ড "শিরোনামহীন"।
জানা গেছে,রাজশাহী মহানগর ছাত্রলীগের আয়োজনে রাজশাহী কলেজ ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় এই ব্যান্ড দল।
শিরোনামহীন ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও নৃত্যশিল্পীরা।
উল্লেখ্য, এর আগে ২০১৬ তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে ও প্রাণ-এর জনপ্রিয় পানীয় 'ব্রেভার'-এর সৌজন্যে গান গেয়ে ক্যাম্পাস মাতিয়েছিলেন দেশের জনপ্রিয় ব্যান্ড 'শিরোনামহীন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.