শিশু শিল্পী থেকে শুরু করে বর্তমানে সময়ে ঢাকায় ছবির পরিচিত মুখ চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তিনি এবার এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
রোববার (১৩ ফেব্রুয়ারি) এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পেয়েছে। তিনি এইচএসসি পরীক্ষায় ৩.৭৫ (এ মাইনাস) পেয়ে পাস করেছেন। ফলাফল পেয়ে দীঘি বললেন, আমি যে এ মাইনাস পেয়েছি এতেই অনেক খুশি। সারাদিন শুটিং শেষ করে পড়াশোনা- 'তার মধ্যে মহামারির মধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছিল জনজীবন, তেমনইভাবে আমাদের শিক্ষা জীবনও থমকে গিয়েছিল। রেজাল্ট যে দিয়েছে এই বেশি। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে পরিকল্পনা করতে হবে। তবে কী পরিকল্পনা এখনই বলতে চাইছি না'।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.