
চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি বেশ আলোচিত এবং সমালোচিত। সম্প্রতি ওজন বৃদ্ধির জন্য কটাক্ষের শিকার হয়েছেন তিনি। আর তাই ছয় কেজি ওজন কমিয়ে চমকে দিলেন এ অভিনেত্রী।
সোমবার (৯ জানুয়ারি) একটি গণমাধ্যমকে দীঘি বলেন, গত জন্মদিনের আগে থেকেই ওজন কমানোর চেষ্টা করছিলাম। ওই সময় চার কেজি ওজন কমাতে সক্ষম হই। সম্প্রতি আরও দুই কেজি কমিয়েছি। আর দুই কেজি কমলেই আমার ওজন পারফেক্ট হবে।
তিনি আরও জানান, গত কয়েক মাসে যেখানেই গেছি, সেখানেই ডায়েটটা খুব মেইনটেইন করেছি। যে কারণে হয়তো পেরেছি। আর দুই কেজি কমানোর পর যে ওজন থাকবে, সেটা ধরে রাখলেই চলবে।
প্রসঙ্গত, বর্তমানে সিনেমায় নিয়মিত অভিনয় করছেন দীঘি। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব’-এ দেখা যাবে তাকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.