ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। আগের মতো এখন আর সিনেমার পর্দায় দেখা যাইনা তাকে। তবে সমাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই অভিনেতা।
আজ শুক্রবার (৭ জানুয়ারি) ফেসবুকে একটি ছবি শেয়ার করেন ওমর সানী, সেখানে তাকে দেখা যাচ্ছে ছাদ বাগানে ব্যস্ত সময় পার করতে। ক্যাপশনে তিনি লিখেছেন, নিজেকে সাধারণ ভাবাটাই একজন মানুষের প্রকৃত ভাবনা।
আমি নিজেকে সবসময় একজন সাধারণ মানুষ হিসেবে ভাবি। আমি অভিনেতা হয়েছি কিনা জানি না। তবে অভিনেতা হওয়ার চেষ্টা করছি। এই যে, মনে করেন আমি একজন কৃষক, ক্ষতি কি? ক্যামেরার সামনে আমি নিজেকে অতি অসাধারণ ভাবে সাজাতে চাই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.