বিনোদন প্রতিবেদক: টিভি নাটকের প্রিয়মুখ দীপা খন্দকার। তবে এখন আর টেলিভিশনেই শুধু সীমাবন্ধ নেই তিনি। একদিকে সিনেমায় কাজ করছেন, অন্যদিকে নাম লিখেছেন ওটিটি প্ল্যাটফরমে। আগামী ২৭শে সেপ্টেম্বর থেকে তিনি ১২০ পর্বের ‘আমাদের বাড়ি’ শিরোনামের একটি ওয়েব সিরিজের শুটিং শুরু করবেন বলে জানান। এটি নির্মাণ করছেন তানিম নূর। এটি নির্মিত হচ্ছে ওটিটি প্ল্যাটফরম জি-ফাইভের জন্য। ওয়েব সিরিজটি নিয়ে অভিনেত্রী বেশ উচ্ছ্বসিত। তার ভাষ্য, এখানে অনেক সিনিয়রদের পাশাপাশি নতুনদের দেখা যাবে।
পুরোপুরী একটি ফ্যামিলি ড্রামা বলা যায়। সিরিজটির নাম শুনলেই বোঝা যায় এটির গল্প কেমন হবে। এদিকে, এই অভিনেত্রী আরও একটি দীর্ঘ সিরিয়ালে কাজ করছেন। নিমা রহমানের পরিচালনায় ‘গুলশান অ্যাভিনিউ-২’ সিরিয়ালে দেখা যাবে তাকে। এটি টেলিভিশনের জন্য নির্মাণ হচ্ছে। এ ছাড়া ‘বাকেরখনি’ শিরোনামের একটি ধারাবাহিকে অভিনয় করছেন দীপা।
ছোট পর্দার এই অভিনেত্রীর হাতে আছে দুটি সিনেমা। এর মধ্যে সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’ শিরোনামের একটি ছবির শুটিং শেষ করেছেন। শুটিং শেষের দিকে আছে মো. ইকবালের ‘রিভেঞ্জ’ শিরোনামের অন্য একটি সিনেমার। এতে তিনি প্রথমবারের মতো খল চরিত্রে অভিনয় করছেন। টিভি নাটক ও ওয়েবের বাইরে সম্প্রতি দুটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। এগুলো নির্মাণ করেছেন নির্মাতা সজীব ও বিশ্বজিৎ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.