অস্কারজয়ী ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এ আর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিবিসি) আয়োজিত কনসার্টে যোগ দিতে ঢাকায় এসেছেন। গতকাল রোববার (২৭ মার্চ) রাতে ঢাকায় এসে পৌঁছেছেন এ তারকা শিল্পী। তিনি উঠেছেন হোটেল সোনারগাঁওয়ে। দুইদিন সেখানেই থাকবেন।
সব মিলিয়ে এই কনসার্টের জন্য ২০০ জন সঙ্গী নিয়ে ঢাকায় এসেছেন এ আর রহমান। আজ মিরপুরে রিহার্সেল করবেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। পরেরদিন হবে কনসার্ট।
সেখানে তিন ঘণ্টারও বেশি সময় পারফর্ম করবেন তিনি। শেরে বাংলা স্টেডিয়ামের এই কনসার্টে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রায় ১৫ হাজার দর্শককে এই আয়োজন দেখার সুযোগ করে দেয়া হবে। দর্শকদের জন্য টিকেট কেটে কনসার্টে প্রবেশের ব্যবস্থা করেছে বিসিবি। আজ থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.