যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ব্যান্ড ব্রাস অ্যাগেইন্সটের সংগীতশিল্পী সোফিয়া উরিসতা কনসার্টে ‘ভক্তের মুখে মূত্রত্যাগ’ করে দেওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সোফিয়ার এই কাণ্ড ভাইরাল হয়ে যাওয়ার পর ক্ষমা চান তিনি।
গত বৃহস্পতিবার দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডেটোনায় আয়োজিত কনসার্টে অংশ নেন সোফিয়া উরিসতা। গানের মাঝে হঠাৎ তিনি বলেন, ‘আসুন আমরা মঞ্চে একটি স্ট্যান্ট করি।’ সেই সময় অনেকে ভেবেছিলেন মজার ছলে স্ট্যান্ট করার কথা বলছেন সোফিয়া।
কিন্তু একজন পুরুষ ভক্ত সোফিয়ার আহ্বানে সাড়া দিয়ে মঞ্চে যান। পরে সোফিয়া প্যান্টের বোতাম খুলে ওই ভক্তকে মঞ্চে শুইয়ে দেন। এরপর সেই ভক্তর মুখে মূত্রত্যাগ করেন তিনি।
আর ওই ভক্ত উঠে দাঁড়িয়ে মঞ্চের সামনের ভক্তদের উদ্দেশ্যে মুখের মূত্র ছিটিয়ে দেন। নিউইয়র্ক-ভিত্তিক এই জনপ্রিয় সংগীতশিল্পী বলেছেন, ‘আমি সব সময় সংগীত এবং মঞ্চে সীমার মধ্যে থাকার চেষ্টা করি।
কিন্তু ওই রাতে আমি সীমা ছাড়িয়ে গিয়েছিলাম।’ টুইটারে সোফিয়া লিখেছেন, ‘আমি সবার কাছে ক্ষমাপ্রার্থনা করছি। আমি জানাতে চাই যে, কাউকে আঘাত দেওয়ার জন্য এটি করিনি।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.