জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ধারণ করা হয়েছে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান ‘কবিতায় বঙ্গবন্ধু’।
একুশে পদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত প্রথিতযশা কবিদের কবিতা আবৃত্তি করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, গোলাম সারোয়ার, দেওয়ান সাইদুল হাসান, ড. নিমাই মণ্ডল, আহসান উল্লাহ তমাল, মাসকুর এ সাত্তার কল্লোল, মীর মাসরুর জামান রনি, কাজী মাহতাব সুমন, নাসিমা খানম বকুল ও মম জুয়েল।
সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায় অনুষ্ঠানটি (১৭ মার্চ) বিটিভির অনুষ্ঠানমালায় প্রচার করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.