কলকাতার আরও একটি ছবিতে শিগগিরই দেখা যাবে আমাদের দেশের অন্যতম তুখোড় অভিনেতা মোশারফ করিমকে। 'গু কাকু' নামে এ ছবিরর শ্যুটিং আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে।
পরিচালক মণীশ বসু জানিয়েছে, এ কাকু আসলে কাল্পনিক। আর এই কাকুকে কেন্দ্র করেই 'গু কাকু- দ্য পটি আঙ্কল'। 'ভূতের ভবিষ্যৎ' ছবির দশ বছর পূর্তি উপলক্ষে এই ছবি প্রযোজনা করছে মোজো প্রোডাকশনস।
এ ছবিতে মোশারফ করিমের সঙ্গে আরও থাকছেন ঋত্বিক চক্রবর্তী ও তনুশ্রী চক্রবর্তী। এছাড়াও এ ছবিতে আরও অভিনয় করবেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায়, অপরাজিতা ঘোষ এবং মিশকা হালিমের মতো তারকারা। তবে 'গু কাকু' এর ভূমিকায় কে অভিনয় করছেন,
সে বিষয়ে এখনও মুখ খুলতে নারাজ নির্মাতারা।
'গু কাকু' ছবির পটভূমিকা নব্বইয়ের দশকের একটি মফস্বলি অঞ্চল। পরিচালকের কথায়- একজন ব্রাত্য, প্রান্তিক মানুষ কী ভাবে একটি গোটা জনগোষ্ঠীর জীবনকে তীব্র ভাবে প্রভাবিত করে ও শেষমেশ সেই অঞ্চলের অধিবাসীদের জন্য হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে ওঠে, সে গল্পই উঠে আসে এই ছবিতে।
তথ্য সূত্র- আনন্দবাজার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.