দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
আজ শনিবার (১৫জানুয়ারি) দুপুর থেকে গণমাধ্যমে খবর প্রকাশিত হয় চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। কিন্তু নির্বাচন থেকে পরীমনির সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের সদস্য জাহিদ হোসেন।
তিনি জানান, শনিবার দুপুর ২টা পর্যন্ত শিল্পী সমিতির নির্বাচন কমিশনে প্রার্থিতা প্রত্যাহারের চিঠি জমা দেওয়ার শেষ সময় ছিল। এর মধ্যে আমরা কারও প্রার্থিতা প্রত্যাহারের চিঠি পাইনি। পরীমনির কোনো চিঠিও আমাদের হাতে আসেনি। এখন বিধি অনুযায়ী পরীমনিকে নির্বাচনে অংশ নিতে হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.