এক সময় চুটিয়ে সঞ্চালনা করেছেন বলিউডের অভিনেত্রী মন্দিরা বেদী। ক্রিকেট সঞ্চালক হিসেবে বেশ পরিচিত তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্দিরা বেদী জানান, শুধু একজন নারী বলে ক্রিকেটাররা আমাকে নিচু চোখে দেখত।
মন্দিরার অভিযোগ, অনেক ক্রিকেরটারই তার প্রশ্নের ঠিক মতো উত্তর দিতেন না। সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। পেশাগত ক্ষেত্রে লিঙ্গবৈষম্য প্রসঙ্গে তিনি বলেন, 'অনেক ক্রিকেটারই আমাকে নিচু চোখে দেখতেন। আমার প্রশ্নগুলোকে তারা কোনও গুরুত্ব দিতেন না। ওনারা ইচ্ছেমতো উত্তর দিতেন।
এমন কথা বলতেন যার সঙ্গে আমার প্রশ্নের কোনও মিল নেই'। তিনি আরও বলেন, 'প্যানেলে বসে থাকা কোনও ব্যক্তিই আমাকে প্রথমে সঞ্চালক হিসেবে গ্রহণ করতে পারেননি। অনেক প্রাক্তন ক্রিকেটার এখন আমার বন্ধু। কিন্তু তারাও তখন আমাকে পছন্দ করতেন না। একজন নারী শাড়ি পরে, সেজেগুজে ক্রিকেট নিয়ে কথা বলবে, তা ওনারা মেনে নিতে পারতেন না'।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.