মঞ্চস্থ হতে যাচ্ছে প্রাচ্যনাটের আলোচিত প্রযোজনা ‘খোয়াবনামা’। আজ সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাটকটি। প্রখ্যাত ঔপন্যাসিক ও গল্পকার আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজীব।
নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। এটি প্রাচ্যনাটের ৩৭তম প্রযোজনা। সাতচল্লিশের দেশভাগের পটভূমিতে তৎকালীন জনমানুষের বিস্তৃত জীবন আখ্যান ‘খোয়াবনামা’। এই গল্পের মধ্য দিয়ে সময়ের জীবন ও বাস্তবতাকে ঔপন্যাসিক তুলে ধরেছেন নিপুণ হাতে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.