সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। সম্প্রতি কেনা একটি চার চাকা গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন ভুবন। বর্তমানে সিউড়ির একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি।
তবে হাসপাতালের চিকিৎসক সূত্র জানায়, ভুবনের আঘাত গুরুতর নয়। সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড চার চাকা বিশিষ্ট গাড়ি কিনেছিলেন ভুবন। ওই গাড়ি চালানো শেখার সময়ই দুর্ঘটনা ঘটে। হঠাৎ গাড়িটি একটি দেওয়ালে ধাক্কা মারে।
তাঁর বুকে এবং মুখে আঘাত লেগেছে। তাঁর বুকের এক্স-রে করানো হচ্ছে। জানা গেছে, কিছুদিন আগে একটি সেকেন্ড হ্যান্ড চার চাকার গাড়ি কিনেছিলেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর।
তার সেই গাড়ি চালানো শিখতে গিয়েই ঘটেছে দুর্ঘটনা। গাড়ি চালাতে গিয়ে হঠাৎ করে একটি দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এরপর গায়ক ভুবন বুকে ও মুখে আঘাত পেয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.