গীতিকার রাসেল ও’নীল (৪৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর আসল নাম পরিচিত মেহবুবুল হাসান রাসেল। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন লিচু বাগান এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে সাইদুর রহমান বলেন, 'রাতের খাবার খেয়ে নিজের রুমে যান মেহবুবুল হাসান রাসেল। পরে রাত সাড়ে ১১টার দিকে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকির পর দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'
[caption id="" align="aligncenter" width="300"]
সর্ববামে রাসেল ও'নীল এবং জয় শাহরিয়ার ও বাপ্পা মজুমদার[/caption]
পুলিশ প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে। তবে তদন্তের পর এর প্রকৃত কারণ সম্পর্কে জানা সম্ভব হবে বলে জানান মো. সাইদুর রহমান।
‘দিন বাড়ি যায়/ চড়ে পাখির ডানায়’— এর মতো অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা রাসেল একসময় সাংবাদিকতায়ও যুক্ত ছিলেন। পরে সাংবাদিকতা ছেড়ে বিজ্ঞাপনী সংস্থায় যুক্ত হন। তার লেখা অধিকাংশ গানই দলছুট এবং বাপ্পা মজুমদারের গাওয়া। গানের পাশাপাশি অসংখ্য বিজ্ঞাপনের জিঙ্গেল লিখেছেন তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.