করোনায় আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন আছেন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কাজী হায়াৎ। করোনায় তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
হাসপাতালের আইসিইউ থেকে এক ভিডিওবার্তায় কাজী হায়াৎ বলেন, ‘আমি এ মুহূর্তে আইসিইউতে, ভালো আছি। আমার জন্য দোয়া করবেন সবাই। হয়তো এই যাত্রায় বেঁচেও যেতে পারি! আল্লাহর কাছে আপনাদের দোয়া অবশ্যই গ্রহণযোগ্য হবে। মানুষের দোয়া, সারা বাংলাদেশের ভক্তদের দোয়া আমাকে বাঁচিয়ে রাখবে।’
মঙ্গলবার ভোরে ভিডিওটি তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফ নিজের ফেসবুকে প্রকাশ করেছেন।
গত ২ মার্চ করোনার টিকা নেন কাজী হায়াৎ। এর পর ৬ মার্চ সস্ত্রীক করোনায় আক্রান্ত হন তিনি। তারা দুজনই চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
১৬ মার্চ শারীরিক অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শেই তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.