প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২১, ২০২৬, ২:০২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২১, ১১:৩০ এ.এম
ছবির প্রচারের জন্য বদলে গেল প্রেক্ষাগৃহের নাম

তারকাবহুল ছবি ‘আরআরআর’ এর প্রচারণার জন্য ভারতের জনপ্রিয় প্রেক্ষাগৃহ পিভিআরের নামই বদলে গেছে। পিভিআর (PVR) তাদের লোগোও পাল্টে ফেলেছে।
নতুন নাম পিভিআরআরআর (PVRRR)। ছবিটি পরিচালনা করেছেন ‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলি। ভারত জুড়ে পিভিআরের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
ভারতের ৭০টি শহরে প্রেক্ষাগৃহ সংস্থা PVR কে ডাকা হবে PVRRR নামেই। ছবির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রথম একটি ছবির জন্য কোনও সংস্থা তার নাম পরিবর্তন করেছে।
‘আরআরআর’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর এবং রাম চরণ। সঙ্গে আছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। অজয় দেবগণকেও দেখা যেতে পারে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.