বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের জন্মদিন ছিল গতকাল সোমবার (১৪ মার্চ)। এদিন মুম্বাইয়ে সংবাদমাধ্যমের পক্ষ থেকে এই জনপ্রিয় অভিনেতার জন্মদিন পালন করা হয়। এসময় সাংবাদিকদের সাথে নিজের শুভ দিনটিতে খোশগল্পে মেতেছিলেন আমির।
সম্প্রতি নিজের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় আমিরের। এই অনুষ্ঠানে আমিরের কাছে সাংবাদিকরা কিরণকে নিয়ে নানা প্রশ্ন করে বসেন। বলিউডের আরেক অভিনেত্রী সানা শেখের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই কি কিরণের সঙ্গে বিবাহবিচ্ছেদ? এমন প্রশ্নের উত্তরে আমির বলেন, 'না।
আমাদের এই সিদ্ধান্তের পিছনে কেউ ছিল না। আজও কেউ নেই'। এরপরেই জন্মদিনে কিরণের কাছে পাওয়া উপহারের খোলাসা করে এই গুণী অভিনেতা।
তিনি বলেন, 'মানুষ হিসেবে নিজেকে আরও উন্নত করতে আমার কী কী করা দরকার? কিরণের কাছে আমি তা জানতে চেয়েছিলাম। সে আমাকে ১০ থেকে ১২টা পয়েন্ট লিখে দিয়েছে। এটাই আমার জীবনের সবচেয়ে সেরা জন্মদিনের উপহার'।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.