
কিছুদিন আগেই নিজ দেশেই নিষিদ্ধ হয়েছে পাকিস্তানের তুমুল জনপ্রিয় সিনেমা ‘জয়ল্যান্ড’। অবশেষে ছবিটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো পাকিস্তান। সাইম সাদিক পরিচালিত এই ছবিটি নিয়ে দিন কয়েক ধরেই বিতর্ক চলছে।
পাকিস্তান থেকে ছবিটি অস্কারের জন্য মনোনীত হলেও দেশে সেটিকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান কর্তৃপক্ষ। সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তরফে ঘোষণা করা হয় ‘আপত্তিজনক’ বিষয় দেখানোর কারণেই এই সিদ্ধান্ত।
তবে নিষিদ্ধ ঘোষণা করার পর একদিন যেতে না যেতেই ব্যান তুলে নিল পাকিস্তান। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মূলত ‘জয়ল্যান্ড’ সিনেমাটি পাকিস্তানের লিঙ্গ বৈষম্য দূর করার গল্পে নির্মিত। পুরুষতান্ত্রিক সমাজে যৌনতার প্রথাবদ্ধ ধারণার বিপরীতে দাঁড়িয়ে নির্মিত হয়েছে ‘জয়ল্যান্ড’ সিনেমা।
যেখানে পিতৃতান্ত্রিক পরিবারের সদস্যরা পুত্রসন্তান জন্মের প্রত্যাশা করে। অথচ পরিবারের ছোট ছেলেটি বড় হয়ে এক তৃতীয় লিঙ্গের প্রেমে পড়ে। যোগ দেয় নাচের থিয়েটারে। গল্প এগিয়ে যেতে থাকে, ভাঙতে থাকে যৌনতার সামাজিক ও প্রথাগত ধারণা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.