মগবাজারের একটি কনভেনশন সেন্টারে মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে শিল্পী সমিতির নির্বাচনে ভোটারদের জন্য প্যানেল পরিচিতির আয়োজন করে ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ।
সেখানে পুরো প্যানেল ও ভোটাদের সরব উপস্থিতি দেখা যায়। এছাড়া ছিলেন বরেণ্য সব সিনিয়র অভিনেতা ও নির্মাতারা। প্যানেলের সভাপতিপ্রার্থী ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন অনেকটা হাসির ছলেই বলেন, আমার ছোট ভাই জায়েদকে একটা কথা বলতে চাই। তার প্রয়াত মা তার মাগফেরাত কামনা করি। তিনি হয়তো ছেলেকে একটা কথা রেগে বলেছিলেন। কিন্তু বড় ভাই হিসেবে আমি বলতে চাই, শিল্পী সমিতি তো আছেই তুমি বিয়েটাও করো, তোমার সন্তান হোক আমরাও মামা-কাকা হই।
তোমাকে অনুরোধ করি, তুমি খালাম্মার কথা শুনোনি কিন্তু আমাদের কথাটি শোনো। এবার বিয়ে করো।' এর আগে গত ২৩ জানুয়ারি মিশা সওদার-জায়েদ খান প্যানেলের পরিচিত সভায় বক্তব্যে কেঁদে কেঁদে জায়েদ খান বলেছিলেন, ’আমার মা মৃত্যুর আগে বলে গেছেন তোর বিয়ে করতে হবে না, তুই শিল্পী সমিতি নিয়েই থাক।’ সে কথার পরিপ্রেক্ষিতেই কথাগুলো বলেন ইলিয়াস কাঞ্চন।
কলমকথা/ সাথী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.