পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিক আর ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। তাদের দাম্পত্য জীবন ১১ বছরেরও বেশি সময় ধরে।
মাঝেমধ্যেই নিজেদের ব্যক্তিগত জীবনের ছবি দিয়ে নজর কাড়েন তারা। এই যেমন, সানিয়ার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মালিক। সেমিফাইনালে পাকিস্তান অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে। তারপরই বাংলাদেশে রওনা দিয়েছেন ক্রিকেটাররা, কিন্তু মালিক থেকে গেছেন দুবাইয়ে। সোমবার সানিয়ার সঙ্গে একটি ছবি দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানি অলরাউন্ডার লিখেছেন, ‘শুভ জন্মদিন সানু।’ এই দম্পতি ছেলে ইজহান মির্জা মালিক ও কাছের বন্ধু বান্ধবকে নিয়ে এই দিনটি উদযাপন করেন। ২০১০ সালের ১২ এপ্রিল তারা বিয়ে করেন। সম্প্রতি সেমিফাইনালে দুবাই স্টেডিয়ামে পাকিস্তান দলকে সমর্থন করায় ভক্তদের রোষানলের মধ্যে পড়েন সানিয়া। যদিও স্বামীর কারণেই তার এই সমর্থন। বাংলাদেশে তিনটি টি-টোয়েন্টি খেলতে মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন মালিক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.