ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ক্যারিয়ারের ১১ বছর পার করছেন। এই সময়ে নিজেকে প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনের পরিচিতি তৈরি হয়েছে এ অভিনেত্রীর। সব দুঃখ-বেদনা সামলে নিয়ে সামান্থা নাম লেখাতে যাচ্ছেন বলিউডে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বেশ কয়েকটি হিন্দি সিনেমার চিত্রনাট্য পড়েছেন সামান্থা। তবে কোন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন, তা এখনও জানা যায়নি। তবে আলোচনায় ওঠে এসেছে সামান্থার পারিশ্রমিকের বিষয়টি।
‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ যা পারিশ্রমিক পেয়েছিলেন এখন তার থেকে বেশি দাবি করছেন। শোনা যাচ্ছে, সিনেমা প্রতি নাকি চার কোটি টাকা পারিশ্রমিক দাবি করছেন এ অভিনেত্রী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.