সরকারি অনুদানে নির্মিতব্য ‘বিলডাকিনি’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নিতে ঢাকায় আসছেন টালিগঞ্জের নায়িকা পার্নো মিত্র। ১৩ ডিসেম্বর ঢাকায় আসছেন এ অভিনেত্রী; তিনি ১৫ ডিসেম্বর থেকে সীমান্তবর্তী জেলা নওগাঁর আত্রাইয়ে সিনেমার দৃশ্যধারণে অংশ নেবেন বলে জানান পরিচালক ফজলুল কবীর তুহিন।
পার্নোর বিপরীতে অভিনয় করছেন মোশাররফ করিম; প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্র জুটি বেঁধে আসছেন তারা। পার্ণো কলকাতার দৈনিক এই সময়কে বলেন, “এই ছবির প্রস্তাব পাওয়ার পর গল্পটা পড়ে ভালো লাগে।
তারপর যখন শুনি মোশাররফ করিমের সঙ্গে কাজ করবো, খুশি হই। তার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে।” মোশাররফ-পার্নো ছাড়াও এ সিনেমায় গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, মনোজ প্রমাণিক অভিনয় করছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.