
ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা সড়ক দুর্ঘনায় আহত হয়েছেন। এ খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে বহন করা ব্যক্তিগত গাড়িটিকে ধাক্কা দেয় একটি ড্রাম ট্রাক। এতে আহত হন তিশা।
তবে, কোথায় এ দুর্ঘটনা ঘটেছে তা জানাননি তিনি। তানজিন তিশা ছবির ক্যাপশনে লেখেন, গত রাতটি আমি ভুলতে পারব না। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ড্রাম ট্রাক আমার গাড়িটি দুমড়ে-মুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়। তিনি আরও বলেন, তারপরও আলহামদুলিল্লাহ! আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন তাদের সবাইকে ধন্যবাদ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.