এক বছর প্রেম করে আজ (২ ফেব্রুয়ারি) পারিবারিক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোট পর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা।
ছোট্ট এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সৈয়দ প্রিন্স আসকারের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে যাচ্ছেন। এ মাসেই বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিশা। গেল সোমবার (৩১ জানুয়ারি) রাজধানীর বাংলা মোটরের একটি রেস্তোরাঁয় হয় তিশার গায়েহলুদের অনুষ্ঠান।
সেখানে দুই পরিবারের সদস্য ছাড়াও তিশার কাছের বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন। হুট করে গত ১৫ জানুয়ারি বাগদানের খবর জানান তাসনুভা তিশা। এ প্রসঙ্গে তিশা বলেন, বুধবার (২ ফেব্রুয়ারি) ছোট্ট পরিসরে আমার-আসকারের আকদ (বিয়ে) হবে। এসময় শুধু দুই পরিবারের সদস্যরা এবং কাছের কিছু মানুষজন উপস্থিত থাকবেন।
এরপর দেশের পরিস্থিতি ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষের দিকে বড় করে বিবাহ সংবর্ধনা অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। উল্লেখ, এটি তিশার দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে। এর আগে ২০১৫ সালে তিনি ভালোবেসে বিয়ে করেন ফারজানুল হককে। তবে প্রিন্স আসকারের এটি প্রথম বিয়ে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.