বলিউডের অভিনেত্রী দীপিকা পাডুকোন গত বছর এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন। এতদিন পর ওই সময়ের ভয়াবহতা নিয়ে মুখ খুললেন এ অভিনেত্রী। সাক্ষাৎকারে জানালেন করোনা পজেটিভ হওয়ার পর নিজেকেই শারীরিকভাবে চিনতে পারছিলেন না তিনি! দীপিকা জানান, করোনা থেকে সেরে ওঠার জন্য যেই ধরনের স্টেরয়েড দেয়া হয়েছিল সেগুলো আমার শরীরকে দুর্বল করে দিয়েছিল। কিছুই যেন মনে রাখতে পারছিলাম না। শরীরের সাথে মনের কোনো মিল খুঁজে পাচ্ছিলাম না। মাথা কাজ করতো না আমার। এ এক অদ্ভুত অনুভূতি। দীপিকা আরও জানান, করোনা নেগেটিভ হওয়ার পরেও পুরোপুরি সেরে উঠতে তার ২ মাস সময় লেগে গিয়েছিল। ওই সময় কাজের থেকেও বিরতি নিয়েছিলেন তিনি। খুব কঠিন সময় ছিল তার কাছে সেটা। এর আগেও মানসিক স্বাস্থ্য নিয়ে বেশ কয়েকবার কথা বলতে শোনা গিয়েছে তাকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.