
আব্দুন নূর সজল ও মাহিয়া মাহি চুক্তিবদ্ধ হয়েছিলেন ২০১৬ সালের অক্টোবরে বদিউল আলম খোকনের ‘হারজিৎ’ সিনেমায়। সে বছরই নভেম্বরে শুটিং হলেও প্রথম লটের কাজ করার পরই আটকে যায় ছবিটি।
এর প্রযোজনা প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্র তখন ‘ভালো থেকো’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়ায় নানা প্রতিকূলতায় আর এগোয়নি ‘হারজিৎ’র কাজ। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান জানালো, নতুন করে ভাবা হচ্ছে ছবিটি নিয়ে।
আগামী জানুয়ারিতে শুরু হতে পারে এর শুট। তবে সেখানেও থাকছে ‘কিন্তু’। বিষয়টি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি বললেন, ‘জানুয়ারিতে মার্কেট নতুন করে রিসার্চ করবো।
এরপর দেখবো ছবিটির কাজ করতে আর কত টাকা লাগবে। সেটা নির্ধারণ করেই এর কাজ শুরু করতে চাই। পাশাপাশি এটাও মাথায় আছে, এবার আর ভেঙে ভেঙে কাজ করবো না। একেবারের শেষ করবো।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.