প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২১, ১:০৬ পি.এম
দুই মাসেরও বেশি নিখোঁজ নুসরাত ফারিয়া!

সর্বশেষ তাকে দেখা দিয়েছিল ‘যদি কিন্তু তবুও’ নামে একটি ওয়েব ফিল্ম। প্রীতি চরিত্রে মন জয় করেছিলেন দর্শকদের। এরপর দুই মাসেরও বেশি সময় ধরে আর খোঁজ নেই দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কোথায় আছেন, কী করছেন নুসরাত ফারিয়া?
চিন্তার কারণ নেই। কোথাও উধাও হয়ে যাননি তিনি। পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
জানা যায়, অভিনয়ের পাশাপাশি তিনি ইউনিভার্সিটি অব লন্ডনে আইন বিষয়ে পড়ছেন। বর্তমানে চলছে তার চূড়ান্ত বর্ষের চূড়ান্ত পরীক্ষা। সোমবার প্রথম দফার পরীক্ষা শেষও হয়েছে। দ্বিতীয় দফার পরীক্ষা অক্টোবরে।
এ বিষয়ে ফারিয়া জানান, করোনার কারণে গত বছর থেকে পড়াশোনার জন্য বেশ সময় পাচ্ছি। এ বছরও তাই হয়েছে। এখন আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে। আগামী অক্টোবরে আরও দুটি পরীক্ষা দিলে পড়াশোনার পর্বটা আপাতত শেষ হবে। পাশাপাশি বাসায় শরীরচর্চাটাও চালিয়ে যাচ্ছি। করোনাকালে সুস্থ থাকতে এটা খুবই দরকারি।
ফারিয়া জানালেন, পড়াশোনার চাপ থাকলেও আগামী ১৫ জুন আবার তিনি কাজে ফিরতে চলেছেন। এদিন তিনি একটি টিভিসির শুটিংয়ে অংশ নেবেন।
বড় পর্দায় ফারিয়া অভিনীত সর্বশেষ সিনেমা ‘শাহেনশাহ’। এটি মুক্তি পায় গত বছরের ৬ মার্চ। শামীম আহমেদ রনি পরিচালিত ও শাপলা মিডিয়া প্রযোজিত অ্যাকশনধর্মী এ ছবিতে ফারিয়ার নায়ক ঢালিউড সুপারস্টার শাকিব খান। প্রথমবার জুটি বেঁধে কাজ করেন তারা। সেখানে আরো ছিলেন নবাগতা নায়িকা রোদেলা জান্নাত।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.