করোনাকালেও অভিনয়ে দারুণ ব্যস্ত অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। একের পর এক নাটক-সিনেমায় অভিনয় করছেন তিনি। অভিনয়ের এ ধারাবাহিকতায় এবার দুর্গাপূজার বিশেষ একটি নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এটির নাম ‘সিঁদুর’। পরিচালনা করেছেন শৌর্য দীপ্ত সূর্য। এটি পূজায় একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
রোমান্টিক গল্পের এই নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নওশাবা বলেন, নাটকটির গল্প এতই সুন্দর যে দর্শক বেশ আগ্রহ নিয়েই দেখবেন এটি। তাছাড়া এতে আমার অভিনীত চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। শুটিংয়ের সময়েই বুঝতে পেরেছি যে এটি একটি বিশেষ কাজ।
আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে। এদিকে অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ নামের একটি ছবির কাজ শেষ করলেন সম্প্রতি। চলতি মাসেই এন রাশেদ চৌধুরীর পরিচালনায় তার অভিনীত চন্দ্রাবতীর কথা নামের ছবিটিও মুক্তি পাবে। সব মিলিয়ে অভিনয়ে সুসময় যাচ্ছে অভিনেত্রী নওশাবার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.